
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক অটো চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার বৈরাগীগঞ্জ পাওয়ার প্লান্ট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার ওকড়াবাড়ী এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ পাওয়ার প্লান্ট সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা রোমার স্পেশাল নামে একটি বাসের সাথে অপরদিক থেকে আসা গুড় ভর্তি একটি অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটো চার্জার চালক রবিউল ইসলাম।
[caption id="attachment_31744" align="aligncenter" width="659"]
মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটো চার্জার চালকের মৃত্যু হয়েছে[/caption]
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন হোসেন জানান, পাগলাপীর এলাকায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.