
স্টাফ রিপোর্টার:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় আবদুস সামাদ (৬০) নামে এক মিস্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মিস্টি বিক্রেতা সামাদ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের মৃত. আজিজুল্লাহ'র ছেলে। মিঠাপুকুর উপজেলা সদরের বাজারে তার মিস্টির ব্যবসা প্রতিষ্ঠান আছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুস সামাদ বাড়ি থেকে হয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রংপুর থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.