
স্টাফ রিপোর্টার:
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের জায়গীর এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় সুজন (৪০) নামে একজন বাসের হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো - ট - ১২ – ৪৪৮২ নম্বরের ট্রাকটি ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরগামী লেনে যাচ্ছিল। একই সময় ঢাকা মেট্রো - ব - ১৪ - ৯৯৭২ নম্বরের পিংকি বাচ্চু পরিবহনের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকটির চাকা বিচ্ছিন্ন হয়ে সার্ভিস লেনে ঢুকে যায়।
এই দুর্ঘটনায় নিহত বাসের হেল্পার সুজন (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মধ্য সাদুল্যা ফকিরপাড়ার বাসিন্দা। তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.