
স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী এবং বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-র মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে মিঠাপুকুর ডিসির মোড়ে দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা বিএনপি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য প্রভাষক সাজেদুর রহমান রানা, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান লর্ড সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.