
স্টাফ রিপোর্টার:
সাইটসেভার্স এর সহযোগিতায় রংপুর মর্ডান মোড় কমিউনিটি চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নে আদিবাসী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে মিঠাপুকুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ঢোলার বাজার আদিবাসী একতা যুব সমবায় সমিতির অফিস কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবলু টপ্য।
এ সময় রংপুর মর্ডান মোড় কমিউনিটি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসানুজ্জামান, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম, সিনিয়র অর্গানাইজার এরশাদুল আলম ও আনিছুর রহমান উপস্থিত থেকে প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাদের চোখের ছানি অপারেশন করা প্রয়োজন তাদেরকে শনাক্ত করা হয় এবং যাদের অপারেশন করার প্রয়োজন নাই এমন ১২০ জনকে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।
জানা যায়, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাদের চোখের ছানি অপারেশন করা প্রয়োজন বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের স্থান থেকে তাদেরকে রংপুর মর্ডান মোড় কমিউনিটি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.