
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন প্রমুখ।
উপজেলার মোট ২ হাজার ৩৮০ জন কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ২ কেজি করে ভ‚ট্টার বীজ বিরতণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.