
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন দাঁড়াপাল্লা প্রতীকের প্রার্থী ও রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।
প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী অধ্যাপক মো. গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর পেয়েছেন ১৬ হাজার ৪৯০ ভোট।
এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক ২ হাজার ৩৭২ ভোট, এবি পার্টি ঈগল প্রতীক ৩৫০ ভোট পেয়েছেন। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১০ হাজর ৮৫৫টি এবং না ভোট পড়েছে ৮১ হাজার ২৩৯টি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১২টার দিকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ পারভেজ উপজেলা কন্ট্রোলরুম থেকে ফলাফল ঘোষণা করেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনটি ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন। এখানে ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৪৮৯। এর মধ্যে বৈধ ৩ লাখ ১২ হাজার ৮৪ ভোট ও বাতিলকৃত ভোট ৮ হাজার ৪০৫। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৮ দশমিক ৩১ শতাংশ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.