
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব অপরিণত দিবস (ওয়ার্ল্ড প্রি-ম্যাচিউরিটি ডে) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ল্যাম্ব-বর্ণ অন টাইম প্রকল্পের সহযোগীতায় দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার (আবাসিক) ডা. রেজাউল করিম, জেলা পুষ্টি সমন্বয়ক বাবু লঙ্কেস্বর, স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, মোতাব্বের হোসেন টমাস, ল্যাম্ব-বর্ণ অন টাইম প্রজেক্টের টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, এটিসি রাহিমুল করিম প্রমুখ।
সভায় অপরিণত শিশু জন্মের কারণ, নারী নির্যাতন, পুষ্টি, বাল্য বিবাহ, কৈশরে গর্ভধারন, জন্ম বিরতি কাল সম্পর্কে আলোচনা করেন বক্তারা।
এসময় এনজিও প্রতিনিধি, এলাকার কিশোর/কিশোরী, সক্ষম দম্পতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে ল্যাম্ব-বর্ণ অন টাইম প্রকল্পের আয়োজনে অপরিণত শিশু জন্মের উপর জনসচেতনতা মূলক ‘নতুন সকাল’ নাটক মঞ্চায়িত হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.