
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভূঁইয়া।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহমেদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লোকমান হেকিম।
এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.