
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ব্রিধানের নতুন জাত ৯৫ প্রর্দশনী প্লট পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মঈদ।
আজ শনিবার (২৯আগষ্ট) সকালে উপজেলার বলদীপুকুর এলাকার একটি মাঠে তিনি নতুন জাতের ধানক্ষেত পরিদর্শন করেন।
উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নূরপুর গ্রামের কৃষক কামাল আহমেদ তার ৫০ শতক জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় শালাইপুর ব্লকে এবার ব্রিধান-৯৫ জাতের নতুন আমন চারা রোপন করেন।
নতুন এই জাতের ক্ষেত পরিদর্শনের সময় মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.