
বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভূট্রার বাম্পার ফলন হওয়ায় সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলোতে ভূট্রার বাম্পার ফলন হওয়ায় ও বাজারের দর বেশ ভাল থাকায় এবারও কৃষকরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন বাম্পার ফলন ফলিয়ে ভাল দাম পাওয়ার আশায়।
মঙ্গলবার সরেজমিনে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভূট্রার বাম্পার ফলনের আশায় কৃষকরা বেশী পরিশ্রমী হয়ে উঠেছে। পাশা-পাশি চলতি ভুট্টার মৌসুমে এখন পর্যন্ত সার, ডিজেল,পানি,কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় হাট ও বাজার গুলোতে ভালো মানের ঔষধ পাওয়ায় কৃষকেরা ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। ভূট্রার গাছের জোর অবস্থা বেশি দেখা দেওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।
মিঠাপুকুর উপজেলার বড়হয়রতপুর ইউনিয়নের চিথলী পশ্চিম পাড়া গ্রামের আমিন সহ আরো অনেকে জানান, গত বছরের চেয়ে এবার আমরা কিছু জমিতে ভূট্রা চাষ করেছি। এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছি আমরা। তিনি আরো জানান, জমিতে সময় মতো পানি,সার ও কীটনাশক দেওয়ায় ভুট্টার গাছ গুলো সবুজ হয়েছে। এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ভূট্রার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সূত্রে জানা গেছে, বিগত বছর উপজেলায় ৩ হাজার ৬ শত ৩০ হেক্টর জমিতে ভূট্রা চাষ করেছিল কৃষকেরা। যাহা ৩ হাজার ৫ শত মেট্রিক টন লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চলতি মৌসুমে মিঠাপুকুর উপজেলায় ৩ হাজার ৭ শত থেকে ৪ হাজার ২ শত হেক্টর জমিতে ভূট্রা চাষ করেছে কৃষকেরা। যাহা ৫৩ হাজার ২ শত মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, চলতি ভূট্রার মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ভাল ফলনের জন্য পরিমিত সার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। ফলে আমরা আশা করছি এবার জমিতে ভূট্রার বাম্পার ফলন হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.