
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মতুবা খাতুন (৬০) হত্যা মামলার প্রধান আসামি সুলতান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার মোসলেম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুলতান মিয়া বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের আশরাফ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেন রংপুর সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) কামরুজ্জামান।
তিনি জানান, গত শুক্রবার উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে জমিতে গাছের চারা রোপন করা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মতুবা খাতুন মারা যায়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে থানা পুলিশ ঘটনার দিনই তিনজনকে গ্রেফতার করে।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে যাওয়ার সময় মোসলেম বাজার থেকে সুলতান মিয়াকে গ্রেফতার করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.