
স্টাফ রিপোর্টার:
আরপি রংপুরের মিঠাপুকুর উপজেলা ইউনিট অফিস এর আয়োজনে মঙ্গলবার উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সিসিডিবি-সিপিআরপি মিঠাপুকুর ইউনিট অফিসের প্রোগ্রাম কর্মকর্তা সুইট বার্ড গাইন এর সভাপতিত্বে ও সমাজ সংগঠক সন্তোষ লাকড়া‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা অমুল্য কুমার, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর সিসিডিবি-সিপিআরপি‘র প্রশিক্ষক জয়মনি সিংহ, সমাজ সংগঠক জেমস লিটন দাস, ডেভিড পুর্তি, সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রনজিৎ কেরকেটা প্রমুখ।
বক্তরা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও মাদক সেবন প্রচলন বেশি তাই এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ছেলে-মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদেরকে সচেতনতামুলক শিক্ষা দিয়ে বাল্যবিবাহ ও মাদক সেবন থেকে বিরত থাকার আহবান জানান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.