
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও জাসদ নেতা রুহুল আমিন দুলু সোমবার (২৮ডিসেম্বর) সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দুলু দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন অসুস্থ্যতায় ভুগছেন। সোমবার তিনি উপজেলা সদর থেকে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন। পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (২৯ডিসেম্বর) বাদ আসর মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর রশিদপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন উপজেলা জাসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.