[caption id="attachment_1224" align="aligncenter" width="856"]
মিঠাপুকুরে মেঘনা ব্যাংকে স্বচ্ছতার ভিত্তিতে ব্যাংক একাউন্ট খোলা হচ্ছে ন্যাশনাল সার্ভিস কর্মচারীদের[/caption]
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক
মিঠাপুকুরে আট সহস্রাধীক ন্যাশনাল সার্ভিস কর্মচারীদের স্বচ্ছতার ভিত্তিতে ব্যাংক একাউন্ট খোলা শুরু হয়েছে। শনিবার শুরুর দিনে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে সপ্তম ব্যাচের এক হাজার চাকরিজীবিদের মেঘনা ব্যাংকে হিসাব খোলার জন্য ফরম পূরণ করা হয়। জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্রাদী যাচাই-বাচাই করার পর সঠিক তথ্য প্রদানকারীদের ব্যাংক হিসাব খোলা হয়।
তথ্য যাচাই-বাচাইয়ের পর হিসাব খোলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেড শঠিবাড়ী শাখার ব্যবস্থাপক একরামুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাদী সরকার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আজমল হোসেন, ক্রেডিট অফিসার সাদেকুল ইসলাম ও মেঘণা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
মেঘনা ব্যাংক লিমিটেড শঠিবাড়ী শাখার ব্যবস্থাপক একরামুল হক বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হিসাব সমুহ খোলা হচ্ছে। এসব হিসাবে বিনামূল্যে এটিএম ডেবিট বার্ড প্রদান করা হয় বলেও জানান তিনি।
M24News/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.