
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে লটারীর মাধ্যমে ৬৪ হাজার কৃষকদের নিকট থেকে চলতি মৌসুমে (ইরি/বোরো) ধান কিনছে সরকার।
আজ রবিবার (১৭মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।
উদ্বোধনী দিনে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ৪ হাজার ৮ শত ৮২ জন কৃষকের মাঝে লটারী অনুষ্ঠিত হয়। এতে ৪শ ২৫ জন কৃষক লটারী বিজয়ী হন এবং ৩৩ জনকে অপেক্ষমান রাখা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নের ৬৪ হাজার কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬ শ ৫৬ মে:টন ধান ক্রয় করা হবে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.