
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঝাড়বিছলা আলিম মাদ্রাসার শিক্ষক (বাংলা) শহিদুল ইসলাম সুজন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৬ডিসেম্বর) দুপুর ২টার দিকে অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময় অসুস্থতা বোধ করায় তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.