
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক এএসএম কবীর।
সহকারী তথ্য অফিসার আফসানা আক্তার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল হালিম লাবলু, মহিলা বিষয়ক অফিসার মল্লিকা পারভীন, পুলিশ পরিদর্শক (অপারেশন) সিদ্দিক হোসেন, বড়বালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম স্বপন, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল, রানীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু প্রমুখ।
ওরিয়েন্টশনে সরকারী কর্মকর্তা, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.