
স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান শিমুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।
মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সবুজ আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সভাপতি শেখ সাদী সরকার ও সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী।
এ সময় জামায়াত সমর্থিত মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও মিঠাপুকুর প্রেসক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.