
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম শহিদুর রহমান সাহেব মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া হয়।
মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ সঞ্চালনায় মরহুম শহিদুর রহমান সাহেব মিয়ার স্মরণে বক্তব্য রাখেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, প্রতিষ্ঠাতা সদস্য মোতাহার হোসেন, হাফিজুর রহমান মানিক প্রমুখ।
মরহুমের ছোট ছেলে মাহবুবার রহমান উজ্জ্বল তাঁর বক্তব্যে বলেন, আমি সাংবাদিক পরিবারের সন্তান। এজন্য সাংবাদিকদের সাথে আমার আত্মার সম্পর্ক। একদিন পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় দেশ ও সমাজের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাত নছিব করুন।
এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, যুগ্ম সম্পাদক মো: শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, সদস্য মনিরুজ্জামান বিজয়, হাফিজুর রহমান মানিক, আব্দুল হালিম, বিপ্লব রহমান, আমিরুল কবির সুজন, আনোয়ার হোসেন রাব্বী, শ্রী বিপুল চন্দ্র, প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.