
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার।
সকাল ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও ঝড়-বৃষ্টি কারনে তা দুপুর গড়িয়ে শুরু হয়। সভায় মিঠাপুকুর থেকে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী।
স্থানীয় সমবায় সমিতির মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী।
সদস্য সচিব হানিফ সর্দার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা একেএম রুহুল্লাহ্ জুয়েল, হাবিবুর রহমান টিটুল, ফাওজিয়া ইয়াসমিন কনা, শামীমুল হক শামীম, সাদেকুল ইসলাম, যুবদল নেতা গোলাম মোস্তফা বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল, কৃষক দলের হযরত আলী, শ্রমিক দলের আজমল হক প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.