
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সাপের কামড়ে আশরাফ আলী (৫০) নামে এক মাছ শিকারীর মৃত্যু হয়েছে। বুধবার রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আশরাফ আলী ভাংনি ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে ওই গ্রামে শশুর বাড়ীতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন আশরাফ আলী। তিনি প্রায় দিন পার্শ্ববর্তী ঘাঘট নদীতে মাছ শিকার করতে যান।
গত মঙ্গলবার মাছ শিকার শেষে বাড়ীতে ফেরার সময় নিজ বাড়ীর কাছে পৌঁছলে রাস্তায় সাপ দেখতে পায়।পরে হাতে থাকা ফাঁসা (ফসকা) দিয়ে হানা দেয়ার সাথে সাথে বিষধর সাপটি দংশন করে আশরাফ আলীকে। এমতাবস্থায় সাপটিকে মেরেও ফেলে সেখানেই ।
পরে স্থানীয় ভাবে ঝার ফুকের চেষ্টা চালায়।এতে কোন কাজ না হওয়ায় রাত ২ টার দিকে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলীর মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের নেমেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.