
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে জুয়া খেলার সময় একটি বাড়ি থেকে সাবেক ইউপি সদস্যসহ ৯ জুয়াড়ি আটক করেছে বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২ টায় রহমতপুর যাদুরপাড়া এলাকার ইউনুছ আলীর বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ধরার বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ।
আটকরা হলেন- ইউনুছ আলী, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, ময়নুল ইসলাম, জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন ইসলাম ও সেলিম মিয়া।
বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তদন্তকেন্দ্রের একটি টহল দল ইমাদপুর থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জন জুয়াড়িকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি বেডশিট, জুয়া খেলার কার্ড (তাস), মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিদের কেউ পেশাদার জুয়াড়ি। তারা মাঝে মাঝে জুয়া খেলে আসছিলো কারো কারো বিরুদ্ধে জুয়া আইনে মামলাও রয়েছে।আসামিদের বিরুদ্ধে যথারীতী মামলা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.