
স্টাফ রিপোর্টার:
সার ব্যবস্থাপনা এবং তদারকির অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলার বিসিআই সি ও বিএডিসি ডিলারদের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় খাজানুর রহমান নামে একজন ডিলারকে অর্থদন্ড দেয়া হয়।
আজ সোমবার বিকালে জায়গীরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
তিনি জানান, সারের কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয় এবং কৃষক যেন সার পান তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় খাজানুর রহমান নামে একজন ডিলারকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। এসময় বিক্রির স্লিপের ফোন নম্বর যাচাই করা হয় বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন সহ মিঠাপুকুর থানার পুলিশ সদস্যগণ।
এম২৪নিউজ/আখতার