
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.