
বেগম রোকেয়া শিশু নিকেতন, জায়গীর স্কুল এন্ড কলেজ, বালুয়া উচ্চ বিদ্যালয়, বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ছড়ান শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালপুর স্কুল এন্ড কলেজ এবং গোপালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে একযোগে এই ভাষা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_1090" align="aligncenter" width="905"]
মিঠাপুকুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই বাংলাদেশ’র আয়োজনে ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[/caption]
মিঠাপুকুর২৪নিউজ ডেক্স
রংপুরের মিঠাপুকুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই বাংলাদেশ’র আয়োজনে ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছুটির দিন শুক্রবার সাতটি ভেন্যুতে একযোগে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘড়ির কাঁটা তখন বেলা এগারোটা ছুঁই ছুঁই। তার আগেই উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অবস্থিত ছায়া নিবিড় সুনশান পরিবেশে ঐতিহ্যবাহী বেগম রোকেয়া শিশু নিকেতনের প্রতিটি কক্ষে শুরু হয় উপচে পড়া ভীড় । প্রত্যেক বেঞ্চে পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে বসে আছে। কিছুক্ষণ পরই সবাই চুপচাপ। সবখানেই পিনপতন নিস্তব্ধতা। ঘন্টা বাজার সাথে সাথে সবাইকে প্রশ্নপত্র বিতরণ করেন সংগঠনটির কর্মকতারা। শুধু বেগম রোকেয়া শিশু নিকেতনই নয়, উপজেলার জায়গীর স্কুল এন্ড কলেজ, বালুয়া উচ্চ বিদ্যালয়, বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ছড়ান শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালপুর স্কুল এন্ড কলেজ এবং গোপালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এমনই চিত্র ছিল ওই দিন।
আরো পড়ুন:- মিঠাপুকুরে বঙ্গবন্ধু আন্ত. ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
এই প্রতিযোগিতায় ‘ক গপে ষষ্ঠ থেকে অষ্টম এবং ‘খ গ্রæপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলার ২৫টি মাধ্যমিক পর্যায়ের দেড় সহস্রাধীক শিক্ষার্থী স্বত.স্ফুত অংশ গ্রহন করে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই বাংলাদেশ’র উপজেলা সমন্বয়কারী বিশিষ্ট সংবাদমাধ্যম কর্মী রবি খন্দকার বলেন, শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর ফলে বাংলা ভাষায় প্রতি তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
আরো পড়ুন:- মিঠাপুকুরে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
পুরো আয়োজনটি সাফল্য মন্ডিত করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন মালেয়শিয়া প্রবাসি আজাহার আলী, ভেন্ডাবাড়ী কলেজের প্রভাষক কামরুল হাসান, শিক্ষক খালিদ হাসান নুর বক্ত, আবদুল্লাহ্ আল-মামুন সোহাগ, নসিব চৌধুরী, আতাউর রহমান, বেলায়েত হোসেন, জাহিদ হাসান, নাঈম বিল্লাহ্ ও নয়ন।
M24news/এসএ/এইচআরএস
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.