মিঠাপুকুরে ১০ হাজার কৃষক পেলেন ১ কোটি টাকার সার-বীজ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে কৃষি পুর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ১০ হাজারের বেশি কৃষক প্রায় এক কোটি টাকা মূল্যের সার ও বীজ পেয়েছেন।

আজ রবিবার দুপুুরে বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে এই কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন। ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু মিয়া, মেসবাহুর রহমান প্রধান, আনোয়ার সাদাত লেমন, কৃষক লীগের নেতা ফয়জার রহমান খাঁন, উপ-সহকারী কৃষি অফিসার জাবের আলী প্রামাণিক প্রমুখ। পরে, কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়।

কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সরকারীভাবে কৃষি পণোদনা ও পূর্নবাস কর্মসূচী আওতায় মিঠাপুকুর উপজেলার মোট ১০ হাজার ১শ ৩০ জন কৃষকের মাঝে সার ও বীজসহ প্রায় এক কোটি টাকার প্রণোদনা প্রদান করা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার