
রংপুর অফিস:
রংপুরের মিঠাপুকুরে ২০২ পিস ইয়াবাসহ মাদক কারবারী দুখু মিয়াকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার বিকালে ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ২০২ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক কারবারী দুখু মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক কারবারী দুখু মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আটক আসামীর বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার