
রংপুর অফিস:
রংপুরের মিঠাপুকুর থেকে ২৬ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও১টি পিকআপ জব্দ করেছে র্যাব-১৩, রংপুর । ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট করাকালে সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ২৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফ (২৫), জেলা-কুমিল্লা’কে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.