
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বৃহস্পতিবার (১৫ জুলাই) মিঠাপুকুর কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরনের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, কালের কন্ঠের রংপুর ব্যুরো স্বপন চৌধুরী, আঞ্চলিক প্রতিনিধি শাইদুল হক সাথী।
আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, সদস্য মনিরুজ্জামান বিজয়, সনজিত কুমার মহন্ত, মোতাহার হোসেন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.