
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে পণ্যের মূল্য তালিকা না থাকা, পরিমাপে কারচুপি এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ছয়জন ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক বোরহান উদ্দিন মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮/৪৯/৫১ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না রাখায় মিঠাপুকুর বাজারের প্রদীপ স্টোরের মালিক শ্রী প্রদীপকে ১ হাজার, অন্তর স্টোরের মালিক অন্তর সরকারকে ২ হাজার, ভাই ভাই স্টোরের মালিক ওমর ফারুককে ৮ হাজার টাকা, পরিমাপে কারচুপির অপরাধে রাসেল কাপড় স্টোরের মালিক জয়নাল উদ্দিন রাজাকে ৮ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে দরকারী স্টোরের মালিক মোঃ নূর আলমকে ২ হাজার এবং আরজু স্টোরের মালিক তাপসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.