
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে রংপুরের মিঠাপুকুরে জীবিত ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বিজয় দিবসে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি রেহানা আশিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও শামিমা আক্তার জেসমিন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হাশেম, আইয়ুব আলী প্রমুখ।
পরে জীবিত ও মৃতসহ উপজেলার মোট ১৮০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা, ক্রেট, উপহারসহ নগদ অর্থ প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.