
স্টাফ রিপোর্টার:
উত্তরের বিভাগীয় নগরী রংপুর থেকে প্রকাশিত নতুন ধারার দৈনিক আমাদের প্রতিদিন'র প্রতিনিধি সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুরে অবস্থিত মিঠাপুকুর ইকো পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমাদের প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পত্রিকাটির বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবীর বিপ্লব, সিনিয়র সহ-সম্পাদক বাদল রহমান, বাণিজ্যিক ব্যবস্থাপক ও প্রধান আলোকচিত্রী উদয় চন্দ্র বর্মন, কুড়িগ্রাম-লালমনিরহাট আঞ্চলিক প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, দিনাজপুর জেলা প্রতিনিধি একরাম তালুকদার, প্রধান প্রতিবেদক হারুন উর রশিদ সোহেল, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের প্রতিদিনের মিঠাপুকুর প্রতিনিধি সবুজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার সহ-সম্পাদক নাজমুল হক, স্টাফ রিপোর্টার আজিজা সিদ্দিকা পপি, রংপুরের গঙ্গাচড়া প্রতিনিধি নির্মল রায়, তারাগঞ্জ প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চন, কুড়িগ্রামের চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি শেখ নুর ইসলাম, গাইবান্ধা সাঘাটা প্রতিনিধি আসাদ খন্দকার, সুন্দরগঞ্জ প্রতিনিধি হযরত বেলাল, গোবিন্দগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, নীলফামারীর ডোমার প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, দিনাজপুরের ফুলবাড়ি প্রতিনিধি রাশেদুজ্জামান, বিরল প্রতিনিধি আতিউর রহমান,বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুন ফেরদৌসী লাকী, মহানগর প্রতিবেদক আরিফা আয়শা রাণী, কম্পিউটার অপারেটর মানিক মিয়া, সার্কুলেশন বিভাগের ইনচার্জ স্বপন মিয়া, অফিস সহকারি নুর মোহাম্মদ রিজু প্রমুখ।
এছাড়াও মিঠাপুকুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, সদস্য মোতাহার হোসেন, ইত্তেফাক মিঠাপুকুর প্রতিনিধি শামীম আখতারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুল ইসলাম ও সুলতানা আক্তার উপস্থিত ছিলেন।
প্রতিনিধি সম্মেলনে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আমাদের প্রতিদিন পত্রিকায় অবহেলিত জনপদের খবর বস্তুু নিষ্ঠতার সাথে নানা পত্রিকা ও সংবাদ মাধ্যমের ভিড়ে সৎ, নিষ্ঠাবান সাংবাদিকতার জন্য সকল জেলা-উপজেলার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.