
মো: শামীম আখতার:
মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান (৬৮) আর নেই।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সোমবার সকালে শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিভিন্ন শ্রেণি পেশার সহ¯্রাধীক মুসল্লী অংশ নেন।
পরে, দূর্গাপুর কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.