
নিউজ ডেস্ক:
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর সিও বাজার ও মিঠাপুকুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠাপুকুর বাজার এলাকার আসলাম, গঙ্গাচড়া উপজেলার পাকুরিয়া দরবার শরীফ এলাকার আরিফুজ্জামান।
পুলিশ জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর বাজারের সামনে মোটরসাইকেল চাপায় আসলাম নামে এক পথচারী নিহত হয়েছে। খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের সিও বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আরিফুজ্জামান ও তার মেয়ে আফিদা। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানেই মারা যান আরিফুজ্জামান। তার মেয়ে আফিদার অবস্থাও আশঙ্কাজনক। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.