
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিঠাপুকুর ইউএনও ফাতেমাতুজ জোহরা'র মায়ের সুস্থতা কামনা, প্রেসক্লাব'র সহ-সভাপতি রবি খন্দকারের পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে গমন ও সড়ক দুর্ঘটনায় অসুস্থ্য সহ-সম্পাদক শামীম আখতারের সুস্থতা কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক, শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, কার্যকরী সদস্য হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, সনজিত কুমার মহন্ত, আব্দুল হালিম, মোতাহার হোসেন ও বিপ্লব রহমান।
এছাড়াও সাংবাদিক আমিরুল কবীর সুজন ও এসবি বিপুল সহ স্থানীয় ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মিঠাপুকুর মডেল মসজিদের ঈমাম মুফতি মাওলানা মো: আখেরুজ্জামান আজাদী।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.