
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুর রহমান সাহেব মিয়ার ২৫ তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে মিঠাপুকুর প্রেসক্লাব এবং মরহুমের পরিবার পৃথকভাবে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
সাহেব মিয়ার বড় ছেলে সাইফুর রহমান সেলিমের পুকুর পাড়ের বাসভবন এবং মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে পৃথক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী এবং সাধারন সম্পাদক শেখ সাদী সরকার এক বিবৃতিতে প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে সকল সদস্যকে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছে। সেই সাথে সাহেব মিয়ার বড় ছেলে সাইফুর রহমান সেলিম পারিবারিক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.