
স্টাফ রিপোর্টার:
'দৈনিক কালবেলা'র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি শেখ শাদী সরকারকে সভাপতি এবং 'দৈনিক সকালের সময়'র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রিপুলকে সাধারণ সম্পাদক করে মিঠাপুকুর প্রেসক্লাবের' নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটিতে 'দৈনিক ইত্তেফাক'র শামীম আখতারকে সিনিয়র সহ-সভাপতি, 'দৈনিক সংগ্রাম'র হাফিজুর রহমানকে সহ-সভাপতি, 'দৈনিক যায়যায় দিন'র রুবেল হুসাইন সংগ্রামকে যুগ্ম সাধারন সম্পাদক, 'আওয়ার বাংলাদেশ'র আশিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, 'বাংলার দূত'র আজিজুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, নয়া দিগন্ত'র শাহিন মন্ডলকে কোষাধ্যক্ষ, রুবেল ইসলামকে দপ্তর সম্পাদক, রায়হান কবিরকে সহ-দপ্তর সম্পাদক, শাকিল আহম্মেদকে প্রচার সম্পাদক, 'আলোকিত বাংলাদেশ'র সুলতান মারজানকে ধর্ম বিষয়ক সম্পাদক, 'দি নিউ নেশন'র বিপ্লব রহমানকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, 'দৈনিক সংবাদ' আনোয়ার হোসেন রাব্বিকে শিক্ষা বিষয়ক সম্পাদক এবং 'আজকের পত্রিকা'র প্রদীপ কুমার গোস্বামীকে ১নং কার্যনির্বাহী সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.