
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর মৎস্য বাজারকে ফরমালিনমুক্ত ঘোষনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মিঠাপুকুর মৎস্য বাজারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বাজারকে ফরমালিনমুক্ত ঘোষনা করেন উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত।
স্বাস্থ্য সম্মত বিষমুক্ত মাছ বাজারজাতকরণ ও ফরমালিনের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন মিঠাপুকুর সিনিয়ন উপজেলা মৎস্য অফিসার খালেদ মোশারফ। মৎস্য ব্যবসায়ীর মধ্যে বক্তব্য রাখেন শ্রী রতি কান্ত।
এসময় খুচরা মৎস্য ব্যবসায়ী, আড়তদার, বাজার ইজারাদার সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.