
মো: শামীম আখতার:
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে একজন রোগী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পলাতক রোগী জরিনা বেগম কাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামের জনৈক আব্দুল লতিফের স্ত্রী ।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে জরিনা বেগম শ্বাসকষ্ট ও নিওমনিয়ার লক্ষন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিন (বুধবার) দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক ডা. আহসান কবীর মিঠাপুকুর২৪নিউজ.কমকে বলেন, রোগী পালিয়ে গেছে তা ঠিক না। এটা একটা সিম্পল বিষয়। উনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। করোনা নিয়ে আলোচনা শুনে তিনি ভয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। খুব সম্ভবত গুজবের কারণে এমনটি হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, মিঠাপুকুরে করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী নাই। জরিনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি গুজব। করোনা নিয়ে গুজব ছড়ানোর কারনে তিনি ভয়ে হাসপাতাল থেকে চলে যেতে পারেন।
এদিকে, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা দরকার বলে মনে করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, বংলাদেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.