
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সচিব রেজাউল ইসলাম।
রংপুর জেলার করোনা পরিস্থিতি পর্যবেক্ষনে দায়িত্ব প্রাপ্ত এই সচিব গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সার্বক্ষনিক পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোসহ জনগনের চিকিৎসা সেবার মান বাড়াতে কর্মরত ডাক্তার, নার্স ও ষ্টাফদের আরো মানবিক হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুন ভুঁইয়া, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস, পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, সাব-ইন্সপেক্টর আশীষ কুমার প্রমুখ।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.