
স্টাফ রিপোর্টার:
ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে আলো-ওয়াকফ্ প্রকল্পের আওতায় মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের উপকারভোগী ১০০ এতিম শিক্ষার্থী ও দুঃস্থ্য পরিবারের মাঝে ২৩ হাজার টাকা করে মোট ২৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানজার নিকোলাস মুরমু, সহকারী প্রজেক্ট ম্যানেজার মো: হাবিবুর রহমান, আলো-ওয়াকফ্ প্রকল্প সমন্বয়কারী সেলিম রেজা প্রমুখ।
অনুদানের ২৩ হাজার টাকার মধ্যে উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০ হাজার ও লেখাপড়া সহায়তার জন্য ৩ হাজার হাজার টাকা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.