
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও শোভাযাত্রা শেষে উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি বাহার ইকবাল, সুলতান আহমেদ, মিজানুর রহমানসহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকারি সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্হা চালুর দাবি জানানো হয়েছে । প্রদীপ কুমার গোস্বামী
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.