
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর কার্যালয় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ডে-কেয়ার সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডে-কেয়ার সেন্টারের ফিতা কেটে শুভ-উদ্বোধন করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতি বোর্ডের চেয়ারম্যান নূরুল ইসলাম প্রামাণিক লালন। এসময় উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরী) মো. বাচ্চু মিয়া, সহকারী জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) মিজানুর রহমান, মিঠাপুকুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, ক্রীড়া সম্পাদক শামীম আখতার প্রমুখ।
সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর কার্যালয়ে একটি ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হলো। এই কার্যালয়ে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা এই সেন্টারে অবস্থান করবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.