
শামীম আখতার |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ট্রাক মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৭শ ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫শ ৯০ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুর রহমান লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৩শ ৩৪ ভোট।
অনেক নাটকীয়তার পর মিঠাপুকুর উপজেলা হলরুমে রাত ১০ টা ১৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় কন্ট্রোল রুমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ফলাফল প্রকাশ করা হলে পরিস্থিতি শান্ত হয়।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৩৯ হাজার ৩৪৭ জন। ১৫০টি কেন্দ্রের ৯৯০ টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.