
নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিঠাপুকুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাইদুর রহমান তালুকদারের চাচা এবং শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম তালুকদার (রাঙ্গা) আর নেই।
আজ দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)।
আব্দুল কাইয়ুম তালুকদার (রাঙ্গা) দু্র্গাপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মরহুম আব্দুস সোবহান তালুকদারের ছেলে। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
সুলতানপুর পারিবারিক কবরস্থানে আজ রাত ১০টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। সকল আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খীদের জানাযা নামাজে শরীক হওয়ার জন্য জানিয়েছে নিহতের পরিবার।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.