
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা জামায়াতের আমীর ও মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে এসএ এগ্রো ফিড লিমিটেড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে রংপুর থেকে মিঠাপুকুর উপজেলায় আসার পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের এসএ এগ্রো ফিড লিমিটেড এর সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা বালবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় বাম পায়ের হাঁটুতে আঘাত লেগে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.