
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরের একটি বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেকারীর পণ্য, কারখানার সরঞ্জামাদিসহ বিভিন্ন প্রকার কাঁচামাল পুড়ে গেছে।
শুক্রবার ভোররাতে উপজেলার শঠিবাড়িতে তৃপ্তি স্ন্যাকস এন্ড বেকরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তৃপ্তি বেকারীর স্বত্ত্বাধিকারী রেজাউল হক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রু পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, অগ্নিকান্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.