
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার খামার হরিপুর গ্রামে শেখ রাসেল স্পোটিং ক্লাব আয়োজিত হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, মিঠাপুকুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল প্রামানিক। চুড়ান্ত খেলায় অংশগ্রহনকারী স্বাগতিক খামার হরিপুর টাইগার ক্লাব ৫০ পয়েন্ট আর্জন করেন। ৭২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় বটের চড়া একতা সংঘ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন সরকার মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ পরিহার করে যুব সম্প্রদায়কে খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি আহবান জানান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.