
স্টাফ রিপোর্টার:
অপরাধ দমন ও অপরাধী সনাক্ত সহজতর করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসষ্ট্যান্ডে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে।
জেলা পরিষদের অর্থয়ানে বাসষ্ট্যান্ডের বিভিন্ন স্থানে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রোববার সন্ধায় এর উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়।
এসময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত সুপার রংপুর মধুসুদন রায়। সভাপতিত্ব করেন লতিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল।
বিশেষ অতিথ’র বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া ও মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের সদস্য এনামুল হক সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, বদিউজ্জামান বুলু, জায়গীরহাট বাসষ্টান্ড মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম ময়না, বাসষ্টান্ড মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.